মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

বঙ্গভবনের বদলে দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ


প্রকাশ :

প্রথা ভেঙে এবার নতুন সরকারের শপথ অনুষ্ঠান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি চলছে। অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ আয়োজন নিয়ে কাজ শুরু করেছে।

সরকারি সূত্র ও বিএনপি নেতাদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকেলে তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় প্রস্তুতি শুরু করেছে।

নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৭ আসনের গেজেট প্রকাশ করেছে। সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই নির্বাচিত সদস্যদের শপথ নিতে হয়। এবারের নির্বাচনে বিএনপি ২০৯ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

সাধারণত বঙ্গভবনে রাষ্ট্রপতি নতুন সরকারের শপথ পড়ালেও এবার স্থান পরিবর্তন নিশ্চিত হয়েছে। তবে রাষ্ট্রপতি শপথ পড়াবেন কি না, তা এখনও স্পষ্ট করা হয়নি। এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকার দায়িত্বে না থাকায় এমপিদের শপথ কে পড়াবেন, তা নিয়ে আলোচনা চলছে; সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারেন।

সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের বৈঠকে নেতা নির্বাচন করা হবে এবং এরপরই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।