রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি মেডিকেল টিম


প্রকাশ :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে এভারকেয়ার হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে।

হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। মেডিকেল বোর্ড মনে করছে, তার বর্তমান শারীরিক অবস্থার কারণে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত জরুরি। সূত্র আরও জানায়, দলের অধিকাংশ চিকিৎসক চীনের নাগরিক।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের যৌথ তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।