রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ঢাকায় ফের ভূমিকম্প, নরসিংদীতে ৩.৬ মাত্রার ভূমিকম্প


প্রকাশ :

পাঁচদিনের ব্যবধানে রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি স্বল্পমাত্রার ভূমিকম্প, যা নরসিংদীর ঘোড়াশালে উৎপন্ন হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬।

রুবাইয়াত কবির বলেন, “রাজধানী ঢাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর পর্যবেক্ষণ চালিয়ে কম্পনের মাত্রা নির্ধারণ করছে।”

এদিকে ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ৩.৬ এবং এর কেন্দ্রভূমি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, গত ২২ ও ২৩ নভেম্বর ঢাকা ও আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর মধ্যে তিনটির উৎপত্তিস্থল নরসিংদী এবং একটি ঢাকায়।