রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

মুক্তিযুদ্ধে গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ৬ হাজার ৭৫৭ জন


প্রকাশ :

মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার নরপশু ইয়াহিয়া বাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামসের হাতে ৬ হাজার ৭৫৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন।

২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত তিন দফায় ৬ হাজার ৭৫৭ জন শহীদ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করা হয়। জানা যায়, এই তালিকার মধ্যে থেকে ১ হাজার ৩৯৯ জন শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন না। গেজেট জারির ২০ বছর পরেও এসব শহীদ পরিবারের পক্ষ থেকে কেউ আবেদন করেননি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় শহীদ মুক্তিযোদ্ধাদের নাম-ঠিকানাসহ তালিকা জেলা প্রশাসকের নিকট প্রেরণ করেছে। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারগুলো চিহ্নিত হলে তাদেরকে সব সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন।