রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ঢাকাসহ চার জেলায় রাতে পাঁচ যানবাহনে অগ্নিসংযোগ


প্রকাশ :

রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অন্তত পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, রাত সোয়া ১২টার দিকে মিরপুর ১২ নম্বর ডিওএইচএস এলাকার সামনে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

রাত পৌনে তিনটার দিকে কমলাপুর রেলস্টেশনের সামনে একটি লেগুনায় আগুন দেওয়া হয়। এরপর টাঙ্গাইলের রাওয়াইল এলাকায় রাত আড়াইটার দিকে আরেকটি বাসে আগুন লাগানো হয়। দুটি ঘটনায়ই কোনো যাত্রী ছিলেন না এবং ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়।

রাত সাড়ে তিনটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলে সামনে পার্ক করা ট্রাকে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সবশেষ, ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই যানটি পুড়ে যায়।

সম্প্রতি নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।