রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ ও পরিবারের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা


প্রকাশ :

রূপালী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ, তার স্ত্রী ও তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন— ওবায়েদ উল্লাহ আল মাসুদ, তার স্ত্রী মর্জিনা বেগম, দুই ছেলে জুনায়েদ জুলকার নায়েন তিয়ান ও জুন্নুন সাফওয়ান এবং মেয়ে তাসনিয়া তারান্নুম নাওমী।

দুদকের সহকারী পরিচালক নাজমুল ইসলাম আদালতে দাখিল করা আবেদনে জানান, এমডি হিসেবে দায়িত্ব পালনের সময় ওবায়েদ উল্লাহ ব্যাংকের ঋণ অনুমোদন প্রক্রিয়ায় অনিয়ম করেছেন। অনুমোদিত ঋণের একটি অংশ তিনি ব্যক্তিগত কাজে, বিশেষ করে সন্তানদের বিদেশে পড়াশোনার খরচে ব্যবহার করেন।

এছাড়া তার ও পরিবারের স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে তৃতীয় পক্ষের কাছ থেকে অজানা উৎসের অর্থ জমা ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছে। এমনকি ব্যবসায়িক কার্যক্রমহীন প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তরের প্রমাণও পাওয়া গেছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।

দুদক আশঙ্কা প্রকাশ করে জানায়, তারা দেশের বাইরে চলে যেতে পারেন। তাই সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়, যা আদালত মঞ্জুর করেন।