রংপুরের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং নদীপাড়ের সর্বহারা মানুষের শোষন মুক্তির দাবিতে অস্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। এ সময় বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে দীর্ঘ দিনের দাবি আদায়ে শ্লোগান দেন অংশ গ্রহণকারীরা। বুধবার (২৩ অক্টোবর) সকালে নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নদী আন্দোলনের নেতারা বলেন, দল যার যার, তিস্তা আন্দোলন সবার। অতিসত্বর খাল কাটা কর্মসূচি চালু করতে হবে। তিস্তা বাঁচলে, কৃষক বাঁচবে। প্রতি বছর বন্যার আগ্রাসনে ফসলি জমি সহ বাড়ি ভিটা বিলীন হয়ে গেলেও কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না
এসময় তারা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতি বছর বাঁধ রক্ষায় কোটি কোটি টাকা খরচ করে জ্বলে না ভাসিয়ে দিয়ে ধীরে ধীরে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করার আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন রংপুরের সর্বস্তরের ছাত্র-জনতাসহ তিস্তা, ধরলা, দুধকুমার সহ নদীর তীরবর্তী বসবাসকারী হাজার মানুষ।