রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান


প্রকাশ :

আগামী নভেম্বরের শেষ দিকে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে তিনি সপরিবারে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব যাচ্ছেন বলে জানিয়েছেন দলের একাধিক শীর্ষ নেতা।

রোববার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, তারেক রহমান আগামী মাসের ২০ বা ২১ তারিখে সৌদি আরবের উদ্দেশে লন্ডন ছাড়বেন। ওমরাহ পালনের পর কিছুদিন সেখানে অবস্থান করে লন্ডনে ফিরে নভেম্বরের শেষ দিকে ঢাকার ফ্লাইট ধরার পরিকল্পনা রয়েছে। তবে এখনো নির্দিষ্ট দিন ঠিক হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। কমিটির একজন সদস্য জানান, ২৩ নভেম্বরের আশপাশে সম্ভাব্য তারিখ ধরে নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বিষয়টি নির্বিঘ্ন করতে।

তিনি আরও বলেন, ওই সময়ের মধ্যে জাপান থেকে একটি বুলেটপ্রুফ গাড়ি আনার প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

দলে জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমান রাজধানীর গুলশান-২ নম্বর সড়কের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন—যে বাড়িটি ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়ার জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়।