রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রংপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অর্ধকোটি টাকার মালামাল লুটের অভিযোগে সংবাদ সম্মেলন


প্রকাশ :

রংপুর নগরীর মুলাটোল পাকার মাথায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অর্ধকোটি টাকার মালামাল লুটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গনে ভূক্তভোগী আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আকিফুল ইসলাম টুটুল জানান, ২০১৯ সালে পাকার মাথার ডাঃ গিয়াস উদ্দিনের স্ত্রী জমির মালিক আয়শা আক্তারের কাছে ১২ শতক জমি রেজিস্ট্রি মূলে কিনে নেন। এরপর গিয়াস উদ্দিনের বড় স্ত্রী সায়েরা বানু’র মৃত্যুর পর একমাত্র মেয়ে রওশন পারভীন সানাউল্লা ১২ শতক জমির মালিক হন। পরবর্তীতে রওশন পারভীন বিদেশে চলে গেলে তার খালাতো বোন গুলশান নাসরীন পাওয়ার অব অ্যাটর্নীমূলে ১২ শতক জমি আকিফুল ইসলাম টুটুলের স্ত্রী শায়লা পারভীনের কাছে বিক্রি করে দেন। আকিফুল ও তার স্ত্রী নিজেদের নামে জমির খাজনা-খারিজ করেন। এরপর থেকে পূর্বের মালিকের কেয়ারটেকার বদরগঞ্জের নাটারাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে মশিউর রহমানওই জমির ভূয়া দলিল তৈরী করে দখল চেষ্টাসহ পাকার মাথার স্থানীয় কয়েকজনের কাছে জমিটি বিক্রি করে দেন। এ ঘটনায় আকিফুল ইসলাম মামলা করলে আদালতের নির্দেশে ফরেনসিক এক্সপার্ট দলিল, রেকর্ড পরীক্ষা-নিরীক্ষা করলে মশিউরের জালিয়াতি প্রমাণিত হয়। এ ঘটনায় আদালত মশিউর রহমানসহ তার সহযোগিদের কারাদন্ড দেন। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে মশিউর ভূয়া দলিলের তথ্য গোপন করে আদালতে গোপনে একরতফা রায় নেন এবং গত ২ আগস্ট সন্ত্রাসীদের নিয়ে আকিফুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অর্ধকোটি টাকার মালামাল লুটপাট করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় মামলা হলে গত ৪ আগস্ট রংপুরের যুগ্ম জেলা জজ আদালত-১ এর বিচারক হাফিজুল ইসলাম পূর্বের দেয়া একতরফা রায়ের আদেশ স্থগিত করেন। পরবর্তীতে থানা পুলিশ আদালতের নির্দেশে জমির প্রকৃত মালিক আকিফুলের কাছে জমির দখল বুঝিয়ে দেন।

ভূক্তভোগী আকিফুল ইসলাম টুটুল বলেন, জমির পূর্বের মালিকের কেয়ারটেকার মশিউর রহমানের জাল দলিল প্রমাণিত হওয়ায় তিনি জেলেও খেটেছেন। মশিউর তার সন্ত্রাসীদের নিয়ে আমার প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অর্ধ কোটি টাকার মালামাল লুটপাট চালিয়েছে। আমি সেনাবাহিনীর কাছে আশ্রয় চাইলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অবস্থান নেয় এবং পরবর্তীতে আমার কাগজপত্র যাচাই করে জমি আমাকে বুঝিয়ে দেয়। আমি অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। আমি প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালামাল উদ্ধার চাই। সেই সাথে বিভিন্নভাবে মশিউর রহমান ও তার সন্ত্রাসী বাহিনীরা ভয়-ভীতি ও হুমকি দিচ্ছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।

এ ব্যাপারে অভিযুক্ত মশিউর রহমান বলেন, আমার জমি জোর করে আকিফুল ইসলাম টুটুল দখল করেছে। যা আমি সংবাদ সম্মেলন করে জানিয়েছি। আমি এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চাই।