রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা


প্রকাশ :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে নিয়ে তিনি শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন বিচারপতিরা। এ সময় ভাষা আন্দোলনে শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।