প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রংপুর জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় অংশ নিতে দুই দিনের সফরে রংপুরে আসছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার।
সফরসুচি অনুযায়ী, উপদেষ্টা সোমবার (৪ই আগস্ট) সকাল ১০:০০ টায় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের ‘Roll-Out’ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যস্থাপনায় রংপুরের আরডিআরএস ভবনের গেস্ট হাউজে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
এরপর উপদেষ্টা সকাল ১১:০০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে রংপুর জেলাপ্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিবেন। রংপুর মহানগরীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে এই সভা অনুষ্ঠিত হবে।
একই দিন উপদেষ্টা সন্ধ্যা ৬:৪০ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার একান্ত সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়।