লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে জেলার ৭৪৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে লালমনিরহাট শহরের চার্চ অব গড উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও যাতায়াত ভাতা প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।