রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনুদান আহ্বান সরকারের


প্রকাশ :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনুদানের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে তা জমা দিতে পারবেন।

হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল

চলতি হিসাব নম্বর- ০১০৭৩৩০০৪০৯৩

সোনালী ব্যাংক লি:, প্রধান উপদেষ্টার কার্যালয় কর্পোরেট শাখা।