পারিবারিক ও প্রাতিষ্ঠানিক জীবনে সততা চর্চার অংশ হিসেবে রংপুর সালেমা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ জুলাই) সকালে বিদ্যালয়ে এর উদ্বোধন করেন, দুদকের মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মোতাহার হোসনে। সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীরা কলম, খাতা, পেন্সিল, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ কিনতে পারবেন। এ স্টোরে থাকবে না কোন বিক্রেতা ও নজরদারী। শিক্ষার্থীরা নিজেরাই প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নির্ধারিত মূল্যে নির্ধারিত বাক্সে অর্থ রেখে দেবেন। অনুষ্ঠানে দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাওন মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দুদকের মহাপরিচালক বলেন, সততা স্টোর একটি দোকান নয়, এটি একটি নৈতিকতার প্লাটফর্ম। সততা স্টোর পারিবারিক ও প্রাতিষ্ঠানিক জীবনে সততা এবং স্বনিয়ন্ত্রণ চর্চার একটি অন্যতম উদাহরন। এর মাধ্যমে শিক্ষার্থীরা ছোট বেলা থেকেই সততা চর্চায় অভ্যস্থ হবে, ভবিষ্যতে নিজে দূর্নীতি মুক্ত থাকবে এবং দূর্নীতি প্রতিরোধে কাজ করবে।রাষ্ট্র থেকে দূর্নীডু বন্ধকরা না গেলে জনগনের কাঙ্খিত উন্নয়ন করা সম্ভব হবে না। তাইনিজ ঘর, স্কুল-কলেজ সহ সর্বত্র সততার চর্চা রাখতে হবে।