রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

পাটগ্রাম থানায় হামলা ভাঙচুরের দুই মামলায় গ্রেপ্তার ১৮


প্রকাশ :

থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত দুই আসামিকে ছিনিয়ে নেওয়া ও পুলিশকে অবরুদ্ধ করে কাজে বাধা দেওয়ার দুই মামলায় এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার রাতে, রোববার ও সোমবার (০৭ জুলাই) সকালে লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে। এরমধ্যে পাটগ্রামে পাঁচজন ও হাতীবান্ধায় দুইজন এবং কালীগঞ্জে দুইজন। এর আগে পাটগ্রাম থেকে ৭ জন ও হাতীবান্ধা থেকে ২ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।   

পাটগ্রাম থানার মামলায় শনিবার রাতে ও রোববার সকালে গ্রেপ্তার আসামিরা হলেন রেস্তোরাঁ শ্রমিক দলের সদস্য ও ভ্রাম্যমাণ আদালতে এক মাসের দণ্ডপ্রাপ্ত আসামি বেলাল হোসেন, পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক লাজু হোসেন, পৌর ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মিজানুর রহমান এবং সন্দেহভাজন আসামি জুলফিকার আলী।

অপরদিকে রোববার সকালে হাতীবান্ধা থানার মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন- টংভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা শরিফুল ইসলাম ও একই ইউনিয়নের সন্দেহভাজন আসামি ছাদিকুল ইসলাম। একই মামলায়  সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা থেকে হাতীবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদার ও একই কমিটির যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জয়কে গ্রেপ্তার করা হয়। 

এ নিয়ে পাটগ্রাম থানার মামলায় ১২ জন ও হাতীবান্ধা থানার মামলায় ৬ জনসহ গত চারদিনে মোট ১৮ জনকে গ্রেপ্তার করল পুলিশ। 

এ ব্যাপারে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান ও হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী জানিয়েছেন, গ্রেপ্তার আসামিদেরকে পুলিশ প্রহরায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’