আজ ১৪ অক্টোবর ২০২৪ সকাল ১১.০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় শারদীয় দুর্গাপূজা ২০২৪ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান সম্মানিত সদস্যরা। সেই সাথে আগামীতে নান্দনিক কুড়িগ্রাম গড়তেও বেশকিছু বিষয়ে আলোচনা হয়।
কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা এর সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান, কুড়িগ্রাম ২২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব মুহাম্মদ মাসুদুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল জনাব গালিব বিন আহাম্মেদ, সিভিল সার্জন জনাব মঞ্জুর এ মোর্শেদ সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিক বিভিন্ন সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। আইন-শৃঙখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই রোধ, মাদক চোরাচালান রোধ, ফুটপাত দখল, শহরের যানজট, শহরের পরিছন্নতা সহ বিভিন্ন বিষয়ে উক্ত সভায় সম্মানিত সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।
সকলই সম্মিলিত সহযোগিতায় অপার সম্ভাবনার কুড়িগ্রামকে আরো অনেকদূর এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।