জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মূখ্য সংগঠক রাসেল আহমেদ বলেছেন, দ্রুত জুলাই সনদ দিয়ে মৌলিক সংস্কার শেষ করে তবেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। জুলাইয়ের গনঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে পাখির মত গুলি করে গণহত্যা চালিয়েছে সেই ফ্যাসিষ্ট আওয়ামীলীগের বিচার আগে সম্পূর্ণ করতে হবে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপি লালমনিরহাট জেলা কমিটির আয়োজনে এক সমাবেশে এসব কথা বলেন। এর আগে জুলাই সনদ, মৌলিক সংস্কার ও বিচারের দাবিতে পৌরসভার ঐতিহাসিক এমটি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের মিশন মোড় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে এনসিপি জেলা প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী আখলাক আলী রকিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।