রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

৫ আগস্ট সরকা‌রি ছু‌টি ঘোষণার প্রাথ‌মিক সিদ্ধান্ত হ‌য়ে‌ছে: সংস্কৃ‌তি উপ‌দেষ্টা


প্রকাশ :

৫ আগস্ট সরকা‌রি ছু‌টি ঘোষণার প্রাথ‌মিক সিদ্ধান্ত হ‌য়ে‌ছে বলে জানিয়েছেন সংস্কৃ‌তি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্প‌তিবার ফরেন সা‌র্ভিস একা‌ডে‌মি‌তে তিনি এ কথা বলেন। 

সংস্কৃ‌তি উপ‌দেষ্টা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ‌্যুত্থান দিবস হি‌সে‌বে পালন করা হ‌বে। আগামী সোমবার উপ‌দেষ্টা প‌রিষ‌দের বৈঠ‌কে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হ‌বে। 

তিনি বলেন, ৫ আগস্ট একটা জাতীয় দিবস হতে যাচ্ছে। সুতরাং আগামীতে প্রতিবছর দিনটি ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।