রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ভারতে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ--তারেক রহমান


প্রকাশ :

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পোস্টে তিনি লেখেন, ‘এটা হৃদয়বিদারক যে লন্ডনগামী একটি বিমান বিভিন্ন দেশের ২৪২ জনকে বহন করছিলেন, ভারত থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই তা বিধ্বস্ত হয়ে পড়ে।

যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আসুন আমরা সবাই এই শোকের সময়ে তাদের পাশে দাঁড়াই এবং আমাদের আন্তরিক প্রার্থনা ভাগ করে নিই।’