বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে একটি ৯ সদস্যের প্রতিনিধি দল সোমবার ব্রিটিশ দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেন।
হৃদ্যতাপূর্ণ এই বৈঠকে নারীর ক্ষমতায়ন, সামাজিক ও রাজনৈতিক ভূমিকা এবং জামায়াতের মহিলা বিভাগের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শেয়ার করেন।
এই সাক্ষাৎকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলা হয়, এতে জামায়াতের নারী নেত্রীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে।