সরকারি সফরে আজ ০৩ মে কাতার গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে, তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ০৫ মে ২০২৫ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।