রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

সাড়ে ৩ কোটি টাকার সরকারি চাল আত্মসাৎ করা খাদ্য কর্মকর্তা আটক


প্রকাশ :

সাড়ে ৩ কোটি টাকার সরকারি চাল আত্মসাৎ করার দায়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্যগুদামের পরিদর্শক ফেরদৌস আলমকে আটক করেছেন পুলিশ। শনিবার উপজেলার দলগ্রাম ইউনিয়নের কলাবাগান এলাকা দিয়ে সীমান্তে যাওয়ার সময় তাকে আটক করা হয়। 

জানা গেছে, সরকারী গুদাম থেকে ২৫০ টন সরকারি চাল গায়েব করে বিভিন্ন মিলারের কাছে বিক্রি করে আত্ম গোপনে চলে যান কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্যগুদামের পরিদর্শক ফেরদৌস আলম। উর্ধত্বন কর্তৃপক্ষ বিষয় অবগত হয়ে ওই খাদ্য গুদাম সিলগালা করে দেয়। 

গত শুক্রবার দুপুরে উপজেলার সুকানদীঘী এলাকায় একরামুল হকের গোডাউন থেকে ৬০০ বস্তা ও রাত ১০টার দিকে উপজেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন এক ট্রাক চাউল আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম ট্রাকসহ সরকারি চাল জব্দ করেন।

কালীগঞ্জ উপজেলা খাদ্য পরিদর্শক এনামুল হক জানান,  গত বৃহস্পতিবার ভোরে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ২৫০ টন সরকারি চাল নিয়ে উপজেলার ভোটমারী খাদ্য গুদাম গুদাম কর্মকর্তা ফেরদৌস আলম লাপাত্তা হন। পরের দিন শুক্রবার বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক অভিযান করে গুদাম সিলগালা করা হয় এবং দুপুরে সুকানদিঘী এলাকার চালকল মালিক একরামুল হকের চাতাল থেকে ৩০ টন চাল উদ্ধার করা হয়েছে। রাতে আবারো অভিযানে প্রসাশন নামলে ট্রাকবোঝাই সাড়ে ২৪ টন চাল উদ্ধার করা হয়। এ বিষয়ে কালীগঞ্জ থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান, মামলা হওয়ার পর ভোটমারী খাদ্য গুদাম খাদ্য পরিদর্শক গুদাম কর্মকর্তা ফেরদৌস আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও দুদকে একটি মামলা দায়ের করা হবে। এছাড়াও যাদের গুদামে সরকারি চাল ও খালি বস্তা পাওয়া গেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া গ্রহন করা হবে।