বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম) এর ত্রি বার্ষিক নির্বাচনে দুর্নীতি বিরোধী ঐক্য পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সম্মাননা প্রদান ও বাইগাম নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ১১ই জানুয়ারি আগারগাও ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি বিরোধী ঐক্য পরিষদ প্যানেলের সভাপতি পদপ্রার্থী সাবেক সচিব ম,আ, কাশেম মাসুদ। অনুষ্ঠানে সঞ্চালন করেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন। ধন্যবাদ জ্ঞাপন ও মোনাজাত পরিচালনা করেন মহা সচিব পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইন্তেজার রহমান (পিপিএম)।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান,বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার শফিকুল ইসলাম কানু,বীর মুক্তিযোদ্ধা তারেক খান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,বীর মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ রফিকুল ইসলাম, আজীবন সদস্য যুগ্ম সচিব আব্দুল লতিফ, আজীবন সদস্য উপসচিব তপন কুমার নাথ, আজীবন সদস্য ফেরদৌসী মজুমদার,মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম একাত্তরের উম্মে সালমা প্রমুখ।
সভায় বিগত নির্বাচিত কমিটির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করা হয়। দুর্নীতি বিরোধী ঐক্য পরিষদ আগামীতে দুর্নীতিমুক্ত বাইগাম পরিচালনা মাধ্যমে উন্নত ও আধুনিক প্রবীণ হাসপাতাল প্রতিষ্ঠা, জীবনের শেষ পর্যায়ে আনন্দময় জীবন যাপনে সহযোগিতা দান ও বিনোদনের ব্যবস্থা, ঢাকায় আগত সদস্যদের জন্য হোস্টেলের ব্যবস্থা, অভিজ্ঞতা সম্পন্ন প্রবীনদেরকে জাতীয় উন্নয়ন অবদান রাখার সৃজনশীল পথ তৈরি করাসহ নানাবিধ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়। উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি বাইগাম এর ত্রি-বার্ষিক নির্বাচন সারাদেশ থেকে ২ হাজার ৮শত ২১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের পৃথক দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবেন।