রংপুরে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,ষড়যন্ত্র করল আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য। আর জীবন গেল বিডিআর এর। আওয়ামী লীগ ষড়যন্ত্রের দল। একটি বাহিনীকে শেষ করে দিল তারা। সেনাবাহিনীর কোমর ভেঙ্গে দিল। এরপর জামায়াতে ইসলামের গায়ে হাত দিল। এদেশের পরীক্ষিত দুটি দেশ প্রেমিক শক্তি আছে একটা সেনাবাহিনী আর একটা জামায়াতে ইসলামী। আগেই সেনাবাহিনীর ক্ষতিসাধন করেছে। সাড়ে পনের বছর শাসন নয়, আওয়ামীলীগ দেশকে শ্মশানে পরিনত করেছে। শেখ হাসিনা স্বাধীনতার চেতনার কথা বলে বাংলাদেশকে অন্য দেশের কাছে ইজারা দিয়েছিলো বলে তিনি মত প্রকাশ করেছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৮ টার দিকে রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে বাংলাদেশের জামায়াতে ইসলামীর এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, যারা এক সময় সংখ্যালঘুদের জায়গা-জমি ছিনিয়ে নিয়েছে তারাই এখন মায়া কান্না কাঁদে তাদের জন্য।এছাড়া মঈনুদ্দিন ও ফখরুদ্দিন সরকার জামায়াতের ক্ষতি করেছে বলেও মন্তব্য করেন তিনি।নেতাকর্মীদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, আমাদের পেটকে স্বৈরাচারী শেখ হাসিনার মত সাগর বানানোর প্রয়োজন নেই।
বাংলাদেশের জামায়াতে ইসলামীর ড.শফিকুর রহমান বলেন,আওয়ামী লীগ মঈন ইউ আহমেদের সাথে ষড়যন্ত্র করে, পেছনের দরজা দিয়ে কানাকানি করে, ভোটের ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে ২০০৯ সালের ৭ জানুয়ারি তারা যখন ক্ষমতায় আসে তার দুই মাস পূরণ হয় নাই। পরের মাসেই আমরা লক্ষ্য করলাম, বিডিআর সদর দপ্তর পিলখানায় তারা ৫৭ জন সেনা অফিসার কে নির্মমভাবে হত্যা করেছে। পরিবারের সদস্যদেরকে হত্যা করলো। হত্যা করে লাশ ড্রেনে ভাসিয়ে দিল। সাথে সাথে পিলখানার চতুরদিকে রাতের বেলা কারেন্ট বন্ধ করে দিয়ে খুনিদেরকে পালানোর ব্যবস্থা করে দিল। বিডিআর এর লোকজনকে দফায় দফায় অ্যারেস্ট করল। সাড়ে ১৬ হাজার বিডিআর জওয়ানকে জেলে নিয়ে গেল। সকলের চাকরি নষ্ট করে দিল। জেলের ভেতর সাড়ে তিনশোর অধিক তাদের অফিসার ও সৈনিক মারা গেল।
বাংলাদেশের জামায়াতে ইসলামীর বলেন,ষড়যন্ত্র করল আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য। আর জীবন গেল বিডিআর এর। আওয়ামী লীগ ষড়যন্ত্রের দল। একটি বাহিনীকে শেষ করে দিল তারা। সেনাবাহিনীর কোমর ভেঙ্গে দিল। এরপর জামায়াতে ইসলামের গায়ে হাত দিল।এদেশের পরীক্ষিত দুটি দেশ প্রেমিক শক্তি আছে একটা সেনাবাহিনী আর একটা জামায়াতে ইসলামী। আগেই সেনাবাহিনীর ক্ষতিসাধন করেছে। জামায়াতকে তছনছ করে দিতে পারলে তারা যা ইচ্ছা তাই করতে পারবে। তারা জমিদার হয়ে পড়বে। আর দেশের মানুষকে তারা ভাড়াটিয়া বানাবে। এভাবেই ষড়যন্ত্র করেছিল তারা। কিন্তু মালিক বাড়ি ছেড়ে পালায় না। ভাড়া দিতে না পেরে ভাড়াটিয়া পালায়।এখন কে পালিয়েছে ভাড়াটিয়ারা পালিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির অভিযোগ করেন,আওয়ামী লীগ বিচারিক হত্যাকান্ডের মাধ্যমে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করেছে, সঠিক বিচারের মাধ্যমে এটিএম আজহারুল ইসলাম কে মুক্ত করা হবে ইনশাআল্লাহ।বেগম খালেদা জিয়াকে তিন কোটি টাকার জন্য নজিরবিহীন ভাবে নিপীড়ন করা হয়েছে। এখন ২৬ লক্ষ কোটি টাকা লুটপাটের জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের আইনের আওতায় আনতে হবে।বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। বেকার যুবকদের হাতে কাজ দেয়া হবে। অর্থনৈতিক সমৃদ্ধি আসবে বাংলাদেশে। ন্যায় বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।
পথ সভায় রংপুর সদর উপজেলার আমীর মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা।
আগামীকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের জেলার মিঠাপুকুর উপজেলায় এক জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে।