রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ট্রাফিক আইন লঙ্ঘনে আরও ১৪৮৭ মামলা


প্রকাশ :

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৪৮৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

রবিবার (১ ডিসেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, এদিন ট্রাফিক পুলিশের অভিযানে ১৪৮৭টি মামলা দেওয়া হয়েছে। এছাড়া অভিযানকালে ৫১টি গাড়ি ডাম্পিং ও ৪৫টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিসি।