রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

প্রাথমিক শিক্ষার মান্নোয়নই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য--প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা


প্রকাশ :

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মান্নোয়নই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। শুধু অবকাঠামোগত উন্নয়ন হলেই শিক্ষার উন্নয়ন হবে এমনটা নয়। শিক্ষার গুণগত উন্নয়ন ঘটাতে হবে এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য শিক্ষকদের কাজ করতে হবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপর চাপ প্রয়োগ করে পড়া-লেখা আদায় করার মানসিকতা পরিহার করতে হবে। শিক্ষার্থীরা যাতে আনন্দের সঙ্গে স্বাচ্ছন্দ্যে মাতৃভাষা বলতে ও লিখতে পারে এবং পড়ার প্রতি আগ্রহী হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

 রবিবার (১লা ডিসেম্বর) রংপুরের আরডিআরএস ভবনের বেগম রোকেয়া হলে পিইডিপি-৪ এর আওতায় workshops on designing for the next sector program, PEDP-5 বিষয়ক কর্মশালা উদ্‌বোধনের পূর্বে সাংবাদিকদের ব্রিফকালে বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

 শিক্ষকদের যোগ্যতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে যোগ্যতা সম্পন্ন শিক্ষক আছে। যেসব শিক্ষকের দুর্বলতা আছে তাঁরা আন্তরিক হলেই, তাঁদের যোগ্যতার উন্নয়ন ঘটাতে পারবেন। শিক্ষকদের যোগ্যতার উন্নয়নে সরকার বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে থাকে।

 সিলেবাস সংস্কার বিষয়ে তিনি বলেন, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইতে পরিবর্তন করার মতো তেমন কিছু ছিল না। তবে সামান্য পরিবর্তন করা হয়েছে। পাঠ্যপুস্তকে ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাসের প্রতিফলন থাকবে। ছবি ও গল্পের মাধ্যমে ইতিহাস শেখা অন্তর্ভুক্ত থাকবে।

 ২০২৫ শিক্ষাবর্ষের বই বিতরণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পাঠ্যপুস্তকের মান যাচাই ও ত্রুটি সংশোধনের কাজ চলছে। জানুয়ারিতেই শতভাগ বই বিতরণ সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মোঃ আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের বাড়িতে যান। সেখানে তিনি শহিদ আবু সাঈদের পরিবারের খোঁজ-খবর নেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন।