রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রংপুরে ছাত্র-জনতার বিক্ষোভ


প্রকাশ :

রংপুরের ছাত্র-জনতা উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ।নগরীর লালবাগ চত্বরের সামনে সকাল সাড়ে ১১টার দিকে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন। সেখান থেকে তারা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) হয়ে মডার্ন মোড়ে যান।সাড়ে ১২টার দিকে এই শিক্ষার্থীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে মর্ডান মোড়ে বসে পড়েন। এ সময় সেখানে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের অন্যতম সমন্বয়ক ইমরান আহমেদ, আশফাক আহমেদ, নাহিদ হাসান খন্দকার, ইমতিয়াজ আহমেদ, ইয়াসির আরাফাত, কারমাইকেল কলেজ শিক্ষার্থী সাইফুল ইসলাম, শিক্ষার্থী শরিফুল ইসলাম প্রমুখ।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে এক ঘণ্টা মডার্ন মোড় সংলগ্ন তুলা গবেষণা কেন্দ্রের সামনে মহাসড়ক অবরোধ করেন।অপরদিকে চরম দুর্ভোগে পড়েন শত শত যানবাহনের যাত্রীরা।

হুমকি দেন আন্দোলনকারীরা যে, দাবি আদায় না হলে ঢাকার সঙ্গে উত্তরের ১৬ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন করতে রেলপথ ও সড়ক অবরোধসহ উত্তরবঙ্গ অচল করার মতো কর্মসূচি ঘোষণার ।

একই দাবিতে গতকাল বুধবার দুপুরেও আন্দোলনকারীরা ছাত্র-জনতার ব্যানারে মহাসড়ক অবরোধ করেছিলেন। দুদিনে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগসহ তিন দফা দাবি তুলে ধরেন।দাবিগুলো হলোঃ-সুষম উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে দুজন করে চারজন উপদেষ্টা নিয়োগ করতে হবে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না,সেই সঙ্গে প্রত্যেক উপদেষ্টাকে কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিক ভাবে জনসমক্ষে প্রকাশ করতে হবে, বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করেন না, এমন কোনো উপদেষ্টাকে অন্তর্র্বতী সরকারে রাখা যাবে না,নীতি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের পরামর্শ নিতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের অন্যতম সমন্বয়ক ইমরান আহমেদ বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের সূতিকাগার রংপুর। রংপুরের বীর সন্তান আবু সাঈদের রক্তের বিনিময়ে জুলাই গণ-অভ্যুত্থানের শুরু হয়েছিল এই রংপুরের মাটি থেকেই। ১০ আগস্ট অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রংপুরে এসে প্রদিশ্রæতি দিয়েছিলেন রংপুর হবে দেশের সেরা এক নম্বর জেলা। কিন্তু রংপুর অঞ্চলের জনগণের হয়ে কথা বলার সরকারে একজনও উপদেষ্টা নেই।

তিনি আরোও বলেন, আবু সাঈদের জন্মভূমি রংপুরকে চরম অবহেলা করা হচ্ছে। উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের আশ্বাস ও উপদেষ্টা নিয়োগ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনসহ উত্তরাঞ্চলের যোগ্য একাধিক ব্যক্তিকে উপদেষ্টা করার দাবি জানান।

এ সময় আন্দোলনকারীরা ‘বৈষম্য বন্ধ কর’, ‘আখতার হোসেনকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই’ সহ নানা ¯েøাগান দেন।এর আগে গত সোমবার ও মঙ্গলবার বিকেলেও এই শিক্ষার্থীরা প্রেসক্লবের সামনে ও মর্ডান মোড়ে ঘণ্টাখানেক অবস্থান করে পরে কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা।