বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৪৫০০ টাকা, নির্ধারণ ১৭ হাজার


প্রকাশ : (১০ ঘন্টা আগে)
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৪৫০০ টাকা, নির্ধারণ ১৭ হাজার

তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।

মঙ্গলবার দিবাগত রাতে দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত করা হয়।

বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বশেষ প্রস্তাবে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানান। অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধিরা ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।

তিনি বলেন, বোর্ডের ছয় সদস্যের ভোটে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে মত দেন। সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে শেষ পর্যন্ত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বৃদ্ধি পাবে।

সূত্র: বাসস

বিজ্ঞাপন