শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

জনগণের সাথে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে পাঁচই আগস্টের মত : রংপুরে সমাজকল্যাণ মন্ত্রী


প্রকাশ : (১১ ঘন্টা আগে)
জনগণের সাথে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে পাঁচই আগস্টের মত : রংপুরে সমাজকল্যাণ মন্ত্রী

রংপুরে সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, স্যোসাল মিডিয়ায় অনেকে ষড়যন্ত্রের কথা বলে বিভিন্ন ধরনের উস্কানী দিচ্ছে। আমরা বলতে চাই এত খুন, গুম, মানুষকে পঙ্গু করে ফেলার পর কিভাবে ভাবেন এই দেশে আপনাদের বিচার হবে না। এ দেশে আইনের শাসন রয়েছে। অন্যায় করলে তার খেসারত দিতে হবে। জনগণের সাথে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে পাঁচই আগস্টের মত।  
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রংপুর মিঠাপুকুর বেনুবন বিহারে বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি বলেন, বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র হচ্ছে জগতের সকল প্রাণি সুখী হোক। আমরা সম্মিলিতভাবে অন্তর্ভূক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশ গঠনে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  
তিনি বলেন, তারা এমন লুটপাট করছে, যে তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তারা দেশের অর্থনীতিকে ভেঙ্গে দিয়েছে। সেই পর্যায় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনঃর্গঠনে কাজ করা হচ্ছে। বৈশি^ক অস্থিরতার কারণে দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হয়েছে, সবকিছু দাম বেড়েছে। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এখনও দেশের মানুষ তিনবেলা ভাত খেতে পারছে।  
তিনি আরও বলেন, চব্বিশের অভ্যূত্থানের আগেও তারা পালিয়েছিল। এখনও তারা পালিয়ে আছে। বিএনপি জনগণের দল। তাই বিএনপি জনগণের মাঝে বেঁচে থাকতে চায়। শহীদ জিয়াউর রহমান জনগণের মাঝে থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একই পথে হেটেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মানুষ শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি অকুন্ঠ সমর্থন রেখেছিলেন।
 উত্তরবঙ্গ সংঘ নায়ক ভদন্ত সোমানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহান, বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু, রংপুর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব পরিতোষ চক্রবর্তী, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী, আদিবাসী স্বপন এক্কা, পিংকি তিজ্ঞাসহ অন্যরা। 

বিজ্ঞাপন