বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

২০২৭ সালে রমজান শুরু ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ৯ মার্চ


প্রকাশ : (১ ঘন্টা আগে)
২০২৭ সালে রমজান শুরু ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ৯ মার্চ

২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি শুরু এবং ৯ মার্চ ঈদুল ফিতর উদ্‌যাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় তারিখ পরিবর্তন হতে পারে। কাজাখস্তানের বার্তা সংস্থা কাজইনফর্মের প্রতিবেদন অনুযায়ী, দেশটির আগামী বছরের ধর্মীয় দিবসগুলোর পঞ্জিকায় এ তারিখগুলো নির্ধারণ করা হয়েছে। পঞ্জিকা অনুযায়ী, ২০২৭ সালের ৫ ও ৬ মার্চের মধ্যবর্তী রাতে পবিত্র শবে কদর পালিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২২ ও ২৩ জানুয়ারির মধ্যবর্তী রাতে শবে বরাত পালনের সম্ভাব্য তারিখ রয়েছে। 

আগামী বছরের ১৬ মে রোববার ঈদুল আজহা বা কুরবান আইত উদ্‌যাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগের দিন ১৫ মে পালিত হবে আরাফার দিবস। ঈদুল আজহার উৎসব চলবে তিন দিন।

কাজাখস্তানের মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্যের ভিত্তিতে এসব তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে হিজরি মাসের সূচনা চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় তারিখ এক দিন আগে বা পরে হতে পারে।

সূত্র: কাজইনফর্ম নিউজ এজেন্সি

বিজ্ঞাপন