রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

সাবেক সংসদ সদস্য ও সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যু


প্রকাশ : (৫৯ মিনিট আগে)
সাবেক সংসদ সদস্য ও সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যু

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বনানীতে নিজ বাসভবনে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন শফিকুর রহমান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

১৯৪৯ সালের ২৫ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী বাড়িতে জন্মগ্রহণ করেন মুহম্মদ শফিকুর রহমান। তিনি ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন দৈনিক ইত্তেফাক পত্রিকায় কাজ করেছেন তিনি। পাশাপাশি জাতীয় প্রেস ক্লাবের দুইবার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি রাজনীতিতে যুক্ত হন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

লালমনিরহাট বার্তা সম্পাদকের শোক

সাবেক সংসদ সদস্য ,জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশিষ্ট সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মৃত্যুতে লালমনিরহাট বার্তা সম্পাদক ও  ইত্তেফাক এর সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এস.এম. শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার’৭১ এক বিবৃতিতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান । একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
  

বিজ্ঞাপন