সদ্য প্রকাশিত এইচএসসি ফলাফলে জিপিএ-৫ পেয়ে গৌরবের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন যমজ দুবোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। রহিমা সরদার ও রাবেয়া সরদার রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের মানবিক শাখার শিক্ষার্থী হিসেবে পরীক্ষা/২০২৬ অংশগ্রহণ করেন।
কঠোর অধ্যবসায় ও অদম্য ইচ্ছেশক্তির মাধ্যমে একজন শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল ফলাফল অর্জনে শিক্ষাপ্রতিষ্ঠান,বাবা-মা ও প্রতিবেশদের মাঝে আনন্দের বন্যা বইছে।ভাল ফলাফল অর্জনে শিক্ষার্থী হিসেবে অদম্য পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে দুবোনকে।
রহিমা ও রাবেয়া দুবোন বলেন, ‘বাবার কষ্ট কিছুটা হলেও লাঘব করতে ভালো ফল করার লক্ষ্য নিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি। কলেজে যাতায়াত ও খাওয়া-দাওয়ার সময়টুকু বাদে প্রায় সব সময়ই পড়াশোনায় ব্যস্ত থাকতাম। ঘুমও হতো খুব সীমিত।আমাদের স্বপ্ন, ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা। সে লক্ষ্যেই এখন প্রস্তুতি নিচ্ছি।’
রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. জহুরুল ইসলাম বলেন, ‘রাজারহাট উপজেলার ১৪টি কলেজের মধ্যে এই যমজ দুই বোনই মানবিক শাখা থেকে জিপিএ-৫ অর্জন করেছে। তাদের এ অসাধারণ সাফল্যে আমরা আনন্দিত। কলেজের পক্ষ থেকে দুজনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের রাম কার্জি গ্রামের বাসিন্দা মনির হোসেন বিজু সরদারের যমজ সন্তান। রহিমা সরদার ও রাবেয়া সরদারের মা নাসিমা বেগম জানান,কলেজের ভর্তি, ফরম পূরণসহ বিভিন্ন পরীক্ষায় নামমাত্র টাকা নিয়েছে প্রতিষ্ঠান। আামার দুই পাওয়া শিক্ষা উপবৃত্তিসহ নিজের অদম্য চেষ্টা না থাকলে এই ভালো ফলাফল অর্জন করা সম্ভব হতো না।’