মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

বিএনপিকে যারা ‘ফ্যাসিস্ট’ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে : রংপুরে মির্জা ফখররুল


প্রকাশ : (১০ ঘন্টা আগে)
বিএনপিকে যারা ‘ফ্যাসিস্ট’ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে : রংপুরে মির্জা ফখররুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে| দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হবে| বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে| কিন্তু বিএনপিকে যারা ‘ফ্যাসিস্ট’ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের ‘মাইন্ড সেট’ এভাবে তৈরি হয়েছে|এসময় তিনি জামায়াতের আমিরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহবান জানিয়ে  জামায়াত গণতান্ত্রিক দল কি-না এমন প্রশ্নও তোলেন |
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর টার্মিনালস্থ বিআরডিবি’র বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন |
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদ বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে| বিএনপি গণতান্ত্রিক দল আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না তাদের দলের নেতারাই তা বিবেচনা করবেন| আমরা পরিষ্কার করে বলি, আমরা গণতান্ত্রিক দল| দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোট নিয়ে আমরা আজকে সংসদে দুই তৃতীয়াংশ আসন লাভ করেছি, সরকার গঠন করেছি| একবার নয় বিএনপি পাঁচ পাঁচবার রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পেয়েছে| আর জামায়াতে ইসলামীর আমির সাহেব তাদের গঠণতন্ত্র পড়ে দেখবেন, উনারা গণতান্ত্রিক দল কি না সেটা উনারাই বিবেচনা করবেন|
মন্ত্রী আরো বলেন, সরকারের ক্ষমতায় আসার মাত্র চার মাস হয়েছে| এর মধ্যে সরকার কৃষি উন্নয়নের জন্য ১০হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মাফ করে দিয়েছে| মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন| সেই সাথে কৃষিকে লাভজনক করার জন্যে যতটুকু ব্যবস্থা নেয়া দরকার তা সরকার গ্রহণ করবে|কৃষি পণ্য গুলোকে প্রক্রিয়াজাত করণ, বাজারজাত করণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে| রংপুর অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে|
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে মন্ত্রী বলেন, এই বছরের শেষে নয় তো আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হবে|এরপর মন্ত্রী পাবলিক লাইব্রেরী মাঠে বিআরডিবি আয়োজিত পল্লী মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন| রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর|এতে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, সংরিক্ষত মহিলা সংসদ সদস্য অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা| শেষে বিআরডিবি’র সুফলভোগীদের মাঝে ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ, গাছের চারা এবং কিশোরীদের মাঝে প্রণোদনার চেক বিতরণ করা হয়| 

বিজ্ঞাপন