লালমনিরহাটে আওয়ামী লীগ পন্থীদের সঙ্গে গোপন বৈঠক ও অনলাইনে টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করে না'শকতার পরিকল্পনার অভিযোগে মো. মজিবর রহমান টুলু (৪৮) নামে সদর থানা যুবলীগের এক নেতাকে আ'টক করে পুলিশে সো'পর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট শহরের চাঁদনী বাজার এলাকায় নিজ দোকান থেকে তাকে আ'টক করে বিএনপি নেতাকর্মীরা। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক মজিবর রহমান টুলু জেলা সদর থানা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এবং পৌরসভার নামাটারী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, টুলু দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগপন্থীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। অনলাইন যোগাযোগের মাধ্যম টেলিগ্রামেও আওয়ামী লীগপন্থীদের একটি গ্রুপের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ করছিলেন। পাশাপাশি গোপন বৈঠকের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অ'স্থিতিশীল করার পরিকল্পনা করা হচ্ছিল- এমন তথ্য জানতে পেরে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, টুলুকে আটকের পর তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করা হয়। সেখানে টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ এবং না'শকতার পরিকল্পনা-সংক্রান্ত তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অ'স্থিতিশীল করার পরিকল্পনার তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মজিবর রহমান টুলুকে আটক করা হয়। এ ঘটনায় টুলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে আদালতে সো'পর্দ করার প্রক্রিয়া চলছে।