"করবো সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ"- এই প্রতিপাদ্য নিয়ে লালমনিরহাটের আদিতমারীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে কর্মসূচির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস।আদিতমারী উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আবু সুফিয়ান। এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ আলী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য সচিব হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদল নেতা আব্দুর রউফ রুবেল, যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য সচিব আবু বাক্কার সিদ্দিক বাক্কার প্রমুখ বক্তব্য রাখেন।