রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাট আমাদের অঙ্গীকার ইউনিয়ন এ্যাকশন কমিটির সভা


প্রকাশ : (৯ ঘন্টা আগে)
লালমনিরহাট আমাদের অঙ্গীকার ইউনিয়ন এ্যাকশন কমিটির সভা
"আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার  " নামের একটি সংগঠনের  হাতীবান্ধা উপজেলা পাটিকাপাড়া ইউনিয়ন এ্যাকশন কমিটির সভা  অনুষ্ঠিত হয়েছে। যার প্রতিষ্ঠাতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এটি ২০০৩ সালের ১৩ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ একটি র্যালী বের হয়ে পারুলীয়া বাজার প্রদক্ষিন করে ইউনিয়র পরিষদের সামনে পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন এ্যাকশন কমিটির সভাপতি মজিবুল আলম সাদাতের  সভাপতিত্বে ২ শত ৬১ সদস্য বিশিষ্ট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ্যাকশন কমিটির সদস্য সচিব করা হয়েছে হাতীবান্ধা থানার সহকারী পুলিশ অফিসার  আতাউর রহমান কে। "আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার" এ সংগঠনের মূল উদ্দেশ্য হলোঃ জেলাকে মাদক,জুয়া, দাদন, নারী নির্যাতন,বাল্যবিবাহ, এবং বহুবিবাহ মুক্ত করা। 
২শ৬১ সদস্য বিশিষ্ট এ্যাকশন কমিটির সভায় উম্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রন্টি পোদ্দার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক আমিনুর রহমান, পাটিকাপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাহারুল ইসলাম মোজা, সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক প্রমুখ।২শ'৬১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য ছাড়াও ৯টি ওয়াডের সমন্বয়কারী ৯ জন ইউনিয়ন পরিষদ সদস্যগন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন