মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে লালমনিরহাটে বিএনপির সমাবেশ


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে লালমনিরহাটে বিএনপির সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে লালমনিরহাটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

সোমবার বিকালে  শহরের মিশন মোড়ের "হামার বাড়ি" বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক। এ সময় জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিঠুন সরকার মিঠু, ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে। তারা জনগণকে ঐক্যবদ্ধ ও শান্ত থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন