শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ


প্রকাশ : (১০ ঘন্টা আগে)
কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা বিএনপির পক্ষ থেকে দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত চিঠিতে তাকে এ নোটিশ দেওয়া হয়। যার অনুলিপি জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে প্রেরণ করা হয়েছে। 

নোটিশে উল্লেখ করা হয়, শামসুজ্জামান সবুজ এমন কিছু কর্মকাণ্ডে জড়িত রয়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে তার অসংলগ্ন বক্তব্য দলীয় শৃঙ্খলা ও শালীনতার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর জেলা বিএনপির মতবিনিময় সভায় তার উচ্ছৃঙ্খল ও উসকানিমূলক আচরণের কারণে সভায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে জেলা বিএনপির ভাবমূর্তি ও সাংগঠনিক পরিবেশ ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, একই ধরনের শৃঙ্খলাহীন আচরণের কারণে গত ১৭ মার্চ শামসুজ্জামান সবুজকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছিল। তবে তিনি দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকেননি বলে চিঠিতে দাবি করা হয়েছে।

এ অবস্থায় তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তার উপযুক্ত জবাব নোটিশ প্রাপ্তির ৫ দিনের মধ্যে জেলা বিএনপির কাছে প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শামসুজ্জামান সবুজের মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, লালমনিরহাট-২ আসনের নির্বাচিত এমপিকে হেয় করার প্রতিবাদ করায় আমাকে শোকজ করা হয়েছে। তিনি আরো জানান, ন্যায় সঙ্গতভাবে তাকে শোকজ করা হয়নি। তার শোকজের পেছনে জেলার নেতৃবৃন্দের পৃষ্ঠপোষকতা রয়েছে বলে দাবী করেন তিনি।

লালমনিরহাট জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন তাকে কারণ দর্শানোর সত্যতা নিশ্চিত করছেন। 

বিজ্ঞাপন