বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে সিনিয়র সাংবাদিক আহত, আটক এক


প্রকাশ : (৭ ঘন্টা আগে)
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে সিনিয়র সাংবাদিক আহত, আটক এক

জমিজমা নিয়ে বিরোধের জেরে লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক গোকুল রায় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বড়ুয়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
আহত সাংবাদিক লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছেলে অয়ন জ্যোতি রায় বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, প্রতিবেশী যিতিন্দ্রনাথ বর্মনের সঙ্গে গোকুল রায়ের দীর্ঘদিন ধরে ৪৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার দুপুরে অনিমেশ বর্মন (২৮) লোকজন নিয়ে তার ওপর হামলা চালান। 
আহত সাংবাদিক গোকুল রায় বলেন, জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এর জেরেই তাকে হামলা করে আহত করা হয়েছে। তিনি হামলাকারীদের বিচার দাবি করেন।
সদর থানার ওসি সাদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন