রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে: লালমনিরহাটে রংপুর রেঞ্জের ডিআইজি


প্রকাশ : (৭ ঘন্টা আগে)
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে:  লালমনিরহাটে রংপুর রেঞ্জের ডিআইজি

লালমনিরহাট জেলা পুলিশের সব পর্যায়ের সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

ডিআইজি বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

তিনি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সব পর্যায়ের পুলিশ সদস্যকে সতর্ক, দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন। পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথি ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. আকবর আলী মুন্সী।

সভায় ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, কল্যাণসংক্রান্ত বিষয় ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিজ্ঞাপন