লালমনিরহাট পৌরসভার থানাপাড়া এলাকার বাসিন্দা অ্যাডভোকেট হুমায়ুন কবির মিঠুল (৬৪) ইন্তেকাল করেছেন। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অ্যাডভোকেট হুমায়ুন কবির মিঠুল মরহুম ডা. তোজাম্মেল হোসেনের প্রথম পুত্র। তিনি বিচারপতি ইকবাল কবির লিটনের বড় ভাই।
সম্পাদকের শোক
অ্যাডভোকেট হুমায়ুন কবির মিঠুলের মৃত্যুতে লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু (গেরিলা লিডার ’৭১) গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।