"মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লালমনিরহাটের আদিতমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আদিতমারীতে রালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
রালী শেষে আদিতমারী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম। এসময় শুভেচ্ছা বক্তব্য উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুস ছালাম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন প্রমুখ।