পরিচ্ছন্ন ও সবুজ লালমনিরহাট গড়ার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নির্দেশনায় ‘ক্লিন অ্যান্ড গ্রিন মানডে’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সাথে নিয়ে সরাসরি বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করেন এবং গাছের চারা রোপণ করেন।
আদিতমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
১৯ ঘন্টা আগে