লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিদ্যুতের লাইন সংযোগ দেওয়ার কাজ করতে গিয়ে আলম হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত আলম হোসেন গড্ডিমারি ইউনিয়নের দোয়ানী গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের লাইন সংযোগের কাজ করার সময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত (ওসি)আশরাফুজ্জামান সরকার বিষয়টি নিশ্চত করেছেন।