চব্বিশের জুলাই-আগস্টে আন্দোলন দমন করতে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।
আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
অভিযোগের তালিকায় আরও রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
এর আগে গত ৮ ডিসেম্বর প্রসিকিউশন জানায়, এই সাতজনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে।