লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর মা'রধ'র ও ধা'ক্কা'য় ঘরের চৌকাঠে পড়ে শিলা (২৫) নামে এক গৃহবধূর মৃ'ত্যু হয়েছে বলে অ'ভি'যোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রধানবাড়ি এলাকায় এ ঘ'টনা ঘটে। মায়ের মৃ'ত্যুতে ছয় বছর বয়সী মেয়ে ও দেড় বছর বয়সী ছেলেকে নিয়ে শো'কের ছায়া নেমে এসেছে পরিবারে।
নি'হ'ত শিলা হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার সাহিদুল রহমানের মেয়ে। তাঁর স্বামী শাহিন পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ি এলাকার সাইদার রহমানের ছেলে। পেশায় কৃষিশ্রমিক শাহিনের সঙ্গে শিলার প্রায় আট বছর আগে বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সন্তানদের সঙ্গে খাওয়াদাওয়া করছিলেন শিলা ও তাঁর স্বামী। এ সময় তাঁদের মধ্যে কথা-কা'টাকা'টি হয়। একপর্যায়ে শাহিন তাঁর স্ত্রীকে মা'রধ'র করেন এবং পরে জোরে ধা'ক্কা দেন বলে অ'ভিযোগ রয়েছে। এতে শিলা ঘরের চৌকাঠে পড়ে মাথায় আ'ঘাত পান। পরে তাঁকে হা'সপাতালে নেওয়ার পথে তাঁর মৃ'ত্যু হয়।
নিহত শিলার নানা মোশাররফ হোসেন অ'ভিযোগ করে বলেন, তাঁর নাতনিকে পি'টি'য়ে হ'ত্যা করা হয়েছে। খবর পেয়ে শিলার বাবা, যিনি ঢাকায় অবস্থান করছিলেন, বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘ'ট'নাস্থলে গিয়ে ম'রদেহ উ'দ্ধা'র করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত নি'হ'তের পরিবারের পক্ষ থেকে কোনো মা'মলা করা হয়নি বলে জানিয়েছে পু'লিশ।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং ম'র'দে'হ থানায় নিয়ে আসি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, দুপুরে খাওয়ার সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কা'টাকা'টি হয়। একপর্যায়ে স্বামী ধা'ক্কা দিলে ওই নারী ঘরের চৌকাঠে পড়ে মা'থায় আ'ঘা'ত পান। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃ'ত্যু হয়। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।