লালমনিরহাটের কালীগঞ্জে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সেরিব্রাল পালসিতে আক্রান্ত দুই শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের উদ্যোগে ২৬ অক্টোবর সকালে উপজেলা পরিষদে দুই শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকার দুটি চেক প্রদান করা হয়।
চেক বিতরণ করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক মো. সামিউল মসনবী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার প্রমূখ।
আর্থিক সহায়তাপ্রাপ্ত দুই শিক্ষার্থী হলেন কালীগঞ্জ অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র থেকে সেবা গ্রহণকারী মোছা.তাজিম ও মো.জান্নাতুল ফেরদৌস মুন্না।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সহায়তা সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের শিক্ষা ও বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি তাঁদের পরিবারও কিছুটা আর্থিক স্বস্তি পাবে।
প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, বিকাশ ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বৈষম্য দূর করে সবার জন্য সমান সুযোগ, মর্যাদা ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
শাক বিক্রি করেই জীবিকায় নির্বাহ করে রানা মিয়া
১ সপ্তাহ আগে