মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ইরানের ইউরেনিয়াম হস্তান্তর বা ধ্বংসের দাবি ট্রাম্পের


প্রকাশ : (১ মাস আগে)
ইরানের ইউরেনিয়াম হস্তান্তর বা ধ্বংসের দাবি ট্রাম্পের

ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর অথবা আন্তর্জাতিক তত্ত্বাবধানে ধ্বংস করার দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump।

সোমবার (২৫ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। ট্রাম্প বলেন, ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম বা ‘পারমাণবিক ধূলিকণা’ দ্রুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, যাতে তা নিরাপদভাবে ধ্বংস করা যায়।

তিনি আরও বলেন, যদি তা সম্ভব না হয়, তাহলে ইরান সরকারের সমন্বয়ে বর্তমান স্থান অথবা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য অন্য কোনো স্থানে এসব উপাদান সম্পূর্ণ ধ্বংস করতে হবে।

ট্রাম্প দাবি করেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক পরমাণু তদারকি সংস্থা বা সমমানের কোনো প্রতিষ্ঠানের উপস্থিতিতে সম্পন্ন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: Iran International

বিজ্ঞাপন