মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

হরমুজ প্রণালিতে এখনো আটকে প্রায় ১৬০০ জাহাজ


প্রকাশ : (২ মাস আগে)
হরমুজ প্রণালিতে এখনো আটকে প্রায় ১৬০০ জাহাজ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে এখনো প্রায় ১ হাজার ৬০০ জাহাজ আটকে রয়েছে। দীর্ঘ সময় ধরে এ পরিস্থিতি অব্যাহত থাকায় আন্তর্জাতিক শিপিং খাতে উদ্বেগ বাড়ছে।

দুই মাসেরও বেশি সময় ধরে প্রণালিটি পার হওয়ার অপেক্ষায় রয়েছে বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার। এতে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো বড় ধরনের আর্থিক ক্ষতি ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।

এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি উদ্যোগ নেয়। এর মাধ্যমে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালি পার করানোর পরিকল্পনা করা হয়েছিল। তবে ৪৮ ঘণ্টা স্থায়ী এ কার্যক্রমে মাত্র দুটি জাহাজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়।

বর্তমানে অধিকাংশ শিপিং কোম্পানি নিজস্ব ঝুঁকিতে জাহাজ চলাচল পুনরায় শুরু করতে অনাগ্রহ দেখাচ্ছে। তাদের আশঙ্কা, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হলে জাহাজ, পণ্য ও নাবিকদের জন্য বড় ধরনের বিপদের সৃষ্টি হতে পারে।

বিশ্ব জ্বালানি ও বাণিজ্য সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে এমন অচলাবস্থা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্র: সিএনএন

বিজ্ঞাপন