মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ইরানে আইআরজিসি ঘাঁটিতে ইসরায়েলের ধারাবাহিক হামলার দাবি


প্রকাশ : (৩ মাস আগে)
ইরানে আইআরজিসি ঘাঁটিতে ইসরায়েলের ধারাবাহিক হামলার দাবি

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বিভিন্ন সামরিক স্থাপনা, বিশেষ করে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (১ এপ্রিল) এসব হামলা পরিচালিত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই হামলা চালানো হয়। আইডিএফের দাবি অনুযায়ী, আইআরজিসির অবকাঠামো, ভূগর্ভস্থ ঘাঁটি এবং অন্যান্য সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক হামলা হয়েছে।

ইসরায়েলি বাহিনী আরও জানায়, একটি মোবাইল সদরদপ্তরেও আঘাত হানা হয়েছে, যেখানে ইরানি সামরিক কমান্ডারদের অবস্থান ছিল বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে তাবরিজ অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারেও হামলার দাবি করেছে তারা।

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত আইআরজিসির শতাধিক লক্ষ্যবস্তু এবং বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত টানা ৩৪ দিন ধরে চলা এই সংঘাতে এখনো উত্তেজনা কমার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

বিজ্ঞাপন